ফলে এ ধরনের অপরাধ বাড়ার আশঙ্কাও বাড়ছে
তাই এই অপরাধ নিয়ন্ত্রণে আইন জোরদার করতে হবে
পরিস্থিতি মোকাবিলায় আরও প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে
বিমানমন্ত্রীকে ফোনে হুমকি
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে গতকাল বুধবার ফোন করে ও মুঠোফোনে খুদে বার্তা এসএমএস পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে
দ্বিতীয় দফায় তাঁকে এ হুমকি দেওয়া হলো
এর আগে গত আগস্ট মাসে তাঁকে একবার মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিল
বিমানমন্ত্রী প্রথম আলোকে বলেন গতকাল সকাল নয়টা ৪১ মিনিটে ০১৭৪৪৯২১১১৭ নম্বর থেকে মন্ত্রীর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে
ফোনের অপর প্রান্ত থেকে মন্ত্রীকে বলা হয় তুমি বড় বাড়াবাড়ি করছো
পরিণাম ভালো হবে না
এরপর পৌনে ১০টার দিকে একই নম্বর থেকে মন্ত্রীর মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠানো হয়
তাতে বলা হয় তোমার অনেক বড় ক্ষতি হবে
মন্ত্রী জানান বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে এবং এ ব্যাপারে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে
মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু তৈয়ব জানান খুদে বার্তাটি পাওয়ার পর তিনি ওই নম্বরে ফোন করে পরিচয় জানতে চান
তবে ওই ব্যক্তি তাঁর পরিচয় না দিয়ে বলেন ফোন নম্বর দিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁকে খুঁজে পাওয়া যাবে না
কারণ ফোনের সিম কার্ডটি তাঁর নামে রেজিস্ট্রেশন করা নয়
এ ব্যাপারে জি এম কাদের প্রথম আলোকে বলেন একই নম্বর থেকে দুই দফা হুমকি দিয়ে ফোন ও এসএমএস করা হয়েছে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় এ ব্যাপারে গতকালই একটি গোয়েন্দা সংস্থা অনুসন্ধান শুরু করে
তাঁরা তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে লালমনিরহাট সদর থানার হাড়াটি এলাকা থেকে ওই ব্যক্তি ফোনটি করেছে
প্রসঙ্গত হজযাত্রী পরিবহনে নাইজেরিয়ান কাবো এয়ারলাইনসের ২৬ বছরের পুরোনো একটি উড়োজাহাজ ভাড়া করা এবং বিশেষ বিবেচনায় নিবন্ধন ছাড়া উড্ডয়নের অনুমতি না দেওয়ায় বিমানমন্ত্রীর সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি ও বিমানের চেয়ারম্যানের মতবিরোধ দেখা দেয়
মন্ত্রী এই উড়োজাহাজকে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করে তা হজ পরিবহনে যুক্ত করতে আপত্তি জানান
গত প্রায় দুই মাসে কয়েক দফায় মন্ত্রী সংসদীয় কমিটি ও বিমানের চেয়ারম্যান গণমাধ্যমে পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন
বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়িয়েছে বলে জানা গেছে
এ হুমকির ঘটনা বিমান মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে দেখছে
মানবমুক্তির স্বপ্নের আখ্যান
নাটক কিন্তু প্রচলিত ধারায় তাতে কোনো প্রধান ও অপ্রধান চরিত্র বলে কিছু নেই
মানব অস্তিত্ব ও মুক্তির স্বপ্নকে ঘিরে একজন বিশ্ব-অভিযাত্রীর মনস্তাত্ত্বিক ভ্রমণকে বিষয়বস্তু করে দ্য কমিউনিকেটর নাটকটি দাঁড়িয়েছে
এর বিশেষ বৈশিষ্ট্য হলো অভিনেতাদের সঙ্গে কখনো কখনো দর্শকও এতে বিশেষ ভূমিকায় উঠে এসেছে
নাটকে তুলে ধরা হয়েছে মানুষের মস্তিষ্কের অস্থিরতার প্রতিফলন ও চিন্তার ঝড়
ফলে এই অভিনয়ের কোনো শুরু নেই আবার শেষও নেই
আবার সে অর্থে কোনো সমাধান বা সমাপ্তিও নেই
সব মিলিয়েই পরিবেশনাটি ছিল ব্যতিক্রমধর্মী
সেন্টার ফর এশিয়ান থিয়েটারের সিএটি এই নাটকের প্রদর্শনী হয়েছে গতকাল বুধবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়
দ্য কমিউনিকেটর নাটকটি লিখেছেন ইয়াসমিনকা মারকোভোস্কা
বাংলা রূপান্তর করেছেন রায়হান আখতার
নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল গত বছরের নভেম্বরে ইবসেন আন্তর্জাতিক উৎসবে
নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন
পুরো নাটকে একজন কমিউনিকেটর মঞ্চে যেন সবার বোধ আর অস্তিত্বের সঙ্গে যোগাযোগ করে যান
কমিউনিকেটর নিজেকে সংস্কৃতি-মানব হিসেবে পরিচয় করিয়ে দেন সবার সঙ্গে
সবাইকে সংস্কৃতি উপহারের প্রতিশ্রুতি দিয়ে যান তিনি
দ্য কমিউনিকেটর নাটকটিকে প্রচলিত অর্থে নাটক নয় বলছেন স্বয়ং নির্দেশক
তাঁর ভাষায় নাটক নয় একে পারফর্মেন্স বলাটাই ভালো
দ্য কমিউনিকেটর-এর মধ্য দিয়ে নির্দেশক সামাজিক আচার সুর সংলাপ আবৃত্তি নৃত্য অঙ্গ সঞ্চালন পুতুলনাচ জাদু সার্কাস স্থাপনা ও মাল্টিমিডিয়ার সমন্বয় করেছেন
নির্দেশক একে একটি নতুন শৈল্পিক প্রকাশ বলে মন্তব্য করেছেন
যেখানে কোনো অঙ্ক দৃশ্য ইউনিট উপাখ্যান নেই এমনকি সময়কালের ধরাবাঁধা নিয়মও নেই
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহাদাত হোসেইন আবুল কালাম সাবিনা সুলতানা মেসবাউল করিম রহমতুল্লাহ্ শিপ্রা দাস রত্না আক্তার মর্জিনা মুনা ফরহাদুল আমিন সজীব রহমান তানিয়া সুলতানা জান্নাতুল ফেরদৌস প্রমুখ
রবীন্দ্রসরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিদিন হাজার রঙের ভিড়ে লাল-সবুজের বীজ বুনে যাই স্লোগান নিয়ে চ্যানেল আইয়ের ১২ বছরে পদার্পণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে
গতকাল বুধবার বিকেলে এই অনুষ্ঠানের প্রথমে ছিল আলোচনা
এরপর বহ্নিশিখার শিল্পীদের পরিবেশিত এই উজ্জ্বল দিন আসে স্বপ্নে রঙিন গানটি দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু হয়
সুলতানা হায়দারের নির্দেশনায় সুকন্যা নৃত্যাঙ্গনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন
ক্রান্তি শিল্পীগোষ্ঠী আনন্দন ও পঞ্চভাস্করের শিল্পীরা গানের সুরে মাতিয়ে তোলেন শ্রোতাদের
ও আমার দেশের মাটি শিরোনামে স্রোত আবৃত্তি সংসদ পরিবেশন করে বৃন্দ আবৃত্তি
দিন চলে যায় মাস চলে যায়/ বাবা-মা খবর পায়/ খানসেনাদের সঙ্গে লড়ছে কিশোর সোনারগাঁয় কবিতার এসব পঙিক্ত শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলে
সব শেষে ছিল পথনাটক খেঁকশিয়াল
মান্নান হীরার রচনা ও নির্দেশনায় আরণ্যক নাট্যদলের এই নাটকে উঠে আসে একাত্তরে যুদ্ধাপরাধীদের ভূমিকা
নাটক শেষে রব ওঠে যুদ্ধাপরাধীদের বিচার চাই
আয়োজন সমন্বয় করেন মানজারুল ইসলাম চৌধুরী
খুলনার লাক্স-চ্যানেল আই সুপারস্টার
আমাদের খুলনা প্রতিনিধি জানান লাক্স-চ্যানেল আই সুপারস্টার খুলনার অডিশন-পর্ব গতকাল বুধবার নগরের খুলনা ক্লাবে অনুষ্ঠিত হয়েছে
মোট ৪৮০ জন প্রতিযোগীর মধ্যে খুলনা থেকে ইয়েস কার্ড পেয়েছেন ১০ জন
তাঁরা হলেন ফারজানা আক্তার ফারজানা ইসলাম শারমিন জাহান মুশফিকা ইফফাত তানিয়া সুলতানা রক্তিমা মল্লিক টুম্পা মৌসুমি হামিদ সায়মা হাসান ও সানজিদা আফরোজ
বেঙ্গল শিল্পালয়ে আজ প্রাণের খেলা 
আজ বৃহস্পতিবার বেঙ্গল শিল্পালয়ে আয়োজন করা হবে নিয়মিত গানের আসর প্রাণের খেলা
এবারের অনুষ্ঠানে আধুনিক বাংলা গান ও নজরুলসংগীত পরিবেশন করবেন শিল্পী সুজিত মোস্তফা ও শিমু রানী দে
অর্ণবের রোদ বলেছে হবে
দুই বছর পর আসছে অর্ণবের নতুন অ্যালবাম
অর্ণব জানালেন এটি তাঁর চতুর্থ একক অ্যালবাম
এর নাম রোদ বলেছে হবে
আর ৩ অক্টোবর অ্যালবামটি বাজারে আসছে অর্ণবের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে
এরই মধ্যে তিনি নতুন প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন
এর নাম দিয়েছেন আধখানা মিউজিক
অর্ণব বললেন যেহেতু অ্যালবামটি আমারই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে তাই বেশি ভালো লাগছে
অ্যালবামের পুরো কাজের ওপর আমার একটা নিয়ন্ত্রণ ছিল
অন্য প্রতিষ্ঠান থেকে কাজ করতে গেলে অনেক অনুরোধ শুনতে হয়
এটা এখানে হয়নি
নিজের ইচ্ছামতো কাজ করেছি
যা পছন্দ হয়েছে তা-ই চূড়ান্ত করেছি
তিনি জানালেন এরই মধ্যে অ্যালবামের সব কটি গানের কথা সুর ও স্বরলিপি কপিরাইটের আওতায় নিবন্ধন করিয়েছেন
অর্ণব বললেন এই গানগুলো আমাদের সম্পদ
এগুলো যদি কপিরাইট নিবন্ধনের অভাবে পাইরেসি হয়ে যায় তাহলে আমাদের থাকলটা কী শ্রোতাদের অনুরোধ করব সবাই আসল অ্যালবামটি কিনে শুনুন
অর্ণব তাঁর তিনটি একক অ্যালবামের প্রচ্ছদে নতুনত্ব আনার জন্য নানা ভূমিকা রেখেছেন
তাঁর ভাষায় এরপর অন্যান্য প্রযোজনা প্রতিষ্ঠান ওই প্রচ্ছদগুলোর ভাবনা হুবহু কপি করেছে
এবার আরও আকর্ষণীয় করার চেষ্টা করেছি
সঙ্গে থাকছে ১৬ পাতার একটি কমিক বই
আমি চারুকলার ওপর পড়াশোনা করেছি
তাই কমিক বইটির লেখা ও আঁকা দুটোই নিজে করেছি
অ্যালবামের গানগুলো প্রসঙ্গে অর্ণব বললেন অ্যালবামটি শোনার পর শ্রোতারাই তা ভালো বলতে পারবে
আমি শুধু বলব প্রতিটি অ্যালবামেই আমি নিজেকে ভাঙার চেষ্টা করি
নতুন কিছু যোগ করার চেষ্টা থাকে
এবারও এর ব্যতিক্রম হয়নি
অ্যালবামটি বাজারে আনতে সহযোগিতা করছে রবি
রবি রেডিওতে সব কটি গানই পাওয়া যাচ্ছে
আর অ্যালবামটি বিপণনের দায়িত্বে আছে বিএস ডিস্ট্রিবিউশন
বিগ বির সঙ্গ পেতে
ছয় লাখ রুপি খরচ করে অমিতাভ বচ্চনের সঙ্গে দুপুরের খাবার খেতে রাজি হয়েছেন একজন
হঠাৎ এমন কথা শুনে কেউ হয়তো আমূল চমকে উঠতে পারে
ঘটনাটা তাহলে খোলাসা করেই বলা যাক
দাতব্য একটি সংস্থার তহবিল গঠনে সহায়তা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে
অনলাইনের মাধ্যমে নিলাম ডাকের আয়োজন করা হয়
